শ্রীবরদীর অনলাইন হৃদস্পন্দন ‘আমাদের শ্রীবরদী’: ৬ বছরের গৌরবময় পথচলা ও ৩২ হাজার সদস্যের মাইলফলক

 

শ্রীবরদীর গণমানুষের সবচেয়ে জনপ্রিয় ফেইসবুক গ্রুপ ‘আমাদের শ্রীবরদী’  আজ পা রাখল তার সফলতার ৬ষ্ট বছরে। দেখতে দেখতে ৫ টি গৌরবময় বছর পার করে আজ এই পরিবারটি ৩২ হাজার সদস্যের এক বিশাল মাইলফলক স্পর্শ করেছে। আলহামদুলিল্লাহ! ২০২০ সালের এই দিনে যখন গ্রুপটি  যাত্রা শুরু করেছিল, লক্ষ্য ছিল একটাই—শ্রীবরদী উপজেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এবং অবহেলিত শ্রীবরদীকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরা। আজ সেই ছোট্ট চারাগাছটি ৩২ হাজার সদস্যের এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। একটি ফেসবুক গ্রুপ যখন মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর হাতিয়ার হয়ে ওঠে, তখন সেটি আর শুধু সোশ্যাল মিডিয়া থাকে না; সেটি হয়ে ওঠে একটি আস্থার প্রতীক। শ্রীবরদীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক নানা সমস্যা-সম্ভাবনা নিয়ে এই গ্রুপটি যেভাবে সরব থাকে, তা সত্যিই প্রশংসনীয়। এই ৬ বছরে গ্রুপটি দেশ-বিদেশে থাকা শ্রীবরদীবাসীকে একই সুতোয় গেঁথেছে। রক্তদান থেকে শুরু করে আর্তমানবতার সেবা সবখানেই ‘আমাদের শ্রীবরদী’ তার স্বাক্ষর রেখেছে। আজ ৩২ হাজার সদস্যের এই পরিবারটি আগামীতে আরও বড় হবে এবং শ্রীবরদীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই আমাদের বিশ্বাস। ৬ষ্ঠ বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে গ্রুপের সকল এডমিন, মডারেটর এবং সম্মানিত সদস্যদের জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের  শুভেচ্ছা। বিশেষ করে যারা পর্দার আড়াল থেকে গ্রুপটিকে তিল তিল করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের নিরলস পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই।

​শুভ জন্মদিন ‘আমাদের শ্রীবরদী’! এগিয়ে চলো আমাদের শিকড়ের টানে, একতার বন্ধনে।

#আমাদের_শ্রীবরদী #৬ষ্ঠ_বর্ষপূর্তি #শেরপুর #শ্রীবরদী #OnlineCommunity #Anniversary


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url