শ্রীবরদী দলিল লেখক সমিতির নবগঠিত কমিটি

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখা 'বাংলাদেশ দলিল লেখক সমিতি'র সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ আনিসুর রহমান সভাপতি এবং মোঃ আনিসুজ্জামান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটি গঠনের খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী পরিষদের সদস্যদের প্রতি বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

​সংসদ সদস্য (১৪৫, শেরপুর-৩) মোঃ মাহমুদুল হক রুবেল মহোদয় এই কমিটিকে অনুমোদন ও স্বাক্ষর করেন।

​নবগঠিত কমিটির একনজরে রূপরেখা:

সম্মানিত উপদেষ্টা মণ্ডলী:

১. জনাব আলহাজ্ব মোঃ মজিবুর রহমান সরকার

২. জনাব মোঃ শাহজাহান মিয়া

কার্যকরী কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:

  • সভাপতি: মোঃ আনিসুর রহমান (কুড়িপাড়া)
  • সিঃ সহ-সভাপতি: মোঃ হামিদুর রহমান (বালিয়াচন্ডী)
  • সহ-সভাপতি: মোঃ ফখরুজ্জামান তালুকদার (ভায়েরা)
  • সাধারণ সম্পাদক: মোঃ আনিসুজ্জামান খোকন (তাতিহাটী)
  • সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন (ধাতুয়া)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নূর ইসলাম (পোড়াগড়)
  • সাংগঠনিক সম্পাদক: মোঃ হারুন অর রশিদ (মাদারপুর)
  • কোষাধ্যক্ষ: মোঃ আবু হারিছ (চককাউরিয়া)

​এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে দায়িত্ব পেয়েছেন মোঃ নূরুল আমিন আনু, মোঃ নাফিউল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ আমিনুল ইসলাম।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম